ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দিচ্ছে সরকার:তথ্যমন্ত্রী

ads

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দিচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


করোনার সংক্রমণ মোকাবেলায় সরকার লকডাউন দিবে কিনা— এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, “দেশে প্রথম যখন করোনার সংক্রমণ দেখা দিয়েছিল তখন লকডাউন দেওয়া হয়নি। শুধু সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। স্কুল-কলেজসহ অনেক কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন এমনিতেই স্কুল-কলেজসহ অনেক কিছু বন্ধ আছে। তবে লকডাউন দেওয়া হবে না।”


তথ্যমন্ত্রী জানান, লকডাউন না দিয়ে সরকার সংক্রমণ মোকাবেলায় শতভাগ মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধির ওপর জোর দিচ্ছে। তারপরও যদি বন্ধের প্রয়োজন হয়, তাহলে বিভিন্ন প্রতিষ্ঠান-সংস্থা তাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারে।


হাছান মাহমুদ আরো বলেন, “শীতকালে করোনা বাড়বে, এটা আগেই থেকেই সরকার সতর্ক করেছিল। সংশ্লিষ্ট দফতরগুলো থেকে জনগণকে সচেতন করা হয়েছিল। একইসঙ্গে মাস্ক পরার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, আমরা যতটুকু আশঙ্কা করেছিলাম, ঠিক সেভাবে এখন পর্যন্ত হয়নি।

ads
ads
ads

Our Facebook Page